পুঁজিবাজারে দরপতন
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই দরপতন হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যবদিবস রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্টের বেশি কমেছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১১৮ পয়েন্টের মতো।
দুই বাজারেই অধিকাংশ শেয়ারের দরপতনের পাশাপাশি লেনদেনও কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৭৭৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্য দিবস বৃহস্পতিবারের চেয়ে ২৩৯ কোটি ২১ লাখ টাকা কম।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২১৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৭০০ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে নেমেছে এক হাজার ৩০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৬ পয়েন্ট কমে দুই হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে সিএসইতে ৪৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ৬০ কোটি ০১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ দশমিক ০৫ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৬৬ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।
