২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাংকের ১৬% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 05:24 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ে প্রাইম ব্যাংক শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা  ১১ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৫৭ পয়সা।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ৮ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।