২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ শতাংশ লভ্যাংশ দেবে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 07:16 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

অর্থাত্ কারও কাছে যদি ১০০টি শেয়ার থাকে তিনি ১০০ টাকা পাবেন বা প্রতিটি ১০ টাকা অবহিত মূল্যের শেয়ারের জন্য ১ টাকা করে পাবেন।

শেয়ারটি মঙ্গলবার ২৩.২ টাকায় লেনদেন হয়েছে সে হিসেবে লভ্যাংশ থেকে প্রকৃত আয় হয়েছে বছরে ৪.৩১ শতাংশ।   

১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ সময়ে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ৭০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৬ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মে।