আল-আরাফাহ ব্যাংকের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
অর্থাত্ কারও কাছে ব্যাংকের ১০০টি শেয়ার থাকে তিনি ২০০ টাকা পাবেন বা প্রতিটি ১০ টাকা অবহিত মূল্যের শেয়ারে ২ টাকা করে পাবেন।
শেয়ারটি মঙ্গলবার ২১ টাকায় লেনদেন হয়েছে। সে হিসাবে লভ্যাংশ থেকে প্রকৃত আয় হয়েছে বছরে ৯.৫২ শতাংশ।
গত বছর ব্যাংকটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ছিল ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ সময়ে আল-আরাফা ব্যাংক শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ০৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৭২ পয়সা ।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৬ মে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।
