২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও বেড়েছে লেনদেন

দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে সপ্তাহের চতুর্থ কার‌্যদিবসে।তবে লেনদেন বেড়েছে দুই বাজারেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 05:21 PM

Updated : 11 Oct 2022, 01:41 PM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চার পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৬ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্য দিবস মঙ্গলবারের চেয়ে ১৩৮ কোটি ৯৫ লাখ টাকা বেশি।

মঙ্গলবার এই বাজারে ৯৯৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৩৩ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪.৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯৯ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৬৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৭৪ দশমিক ৭৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।