বিএটিবিসির ৬০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অর্থাত্ যদি কোন বিনিয়োগকারীর কাছে এই কোম্পানির ১০০ শেয়ার থাকে তবে তিনি ছয় হাজার টাকা পাবেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ দুই হাজার ৫০৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে ।
সে হিসেবে কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হয়েছে ২.৪০ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২৬ টাকা ৩৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৩১৪ টাকা ৭১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ।
