২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 03:50 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ১০৯৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩.১০ শতাংশ বেশি।

ডিএসইতে হাতবদল হওয়া ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

আর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৪৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ২৪.৭৪ শতাংশ বেশি।

লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।