২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর চড়েছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মঙ্গলবার সূচক ও লেনদেন বেড়েছে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 05:38 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬২০ কোটি ৩২ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৭ দশমিক ৬১ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৬২০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সোমবারের চেয়ে ৮ শতাংশ বেশি।

সোমবার এই বাজারে ৫৭৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৪৬ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।