২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের চতুর্থ দিনে সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 04:41 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২১ পয়েন্টে হয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৮২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭.৭৫ শতাংশ কম।

ব্রোকারেজ হাউজ ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুদ্রনীতি ঘোষণার পর পুঁজিবাজারে একটা প্যানিক ছিল; সেটা এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই লেনদেনটা কম আছে।”

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৪৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২.৫০ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১০০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।