২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ফাইন্যান্স মিউচুয়ালের ফান্ডের ৬% লভ্যাশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ছয় শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 03:41 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বুধবার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৭১  পয়সা। আর বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা ৮২ পয়সা।

এ লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।