ব্রোকারেজ হাউজকে জরিমানা
সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজ আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইআইডিএফসি সিকিউরিটিজ কনসলিডেটেড কাস্টমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০১১ সালে ৫৫ লাখ টাকা এবং ২০১২ সালে ৪০ লাখ এফডিআর করে।
এফডিআর থেকে অর্জিত মুনাফার টাকা প্রতিষ্ঠানটির হিসাবে জমা করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস লঙ্ঘন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক- ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ লঙ্ঘন করেছে।
