২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বছরে সর্বোচ্চ সূচক ডিএসইতে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 04:40 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স চালুর পর প্রায় চার বছরের মধ্যে এটাই সর্বোচ্চ।ওই দিন এই সূচক ছিল ৪ হাজার ৫৬ পয়েন্ট ।

ডিএসইতে এক হাজার ৪১৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয় বৃহস্পতিবার, যা আগের দিনের চেয়ে দশমিক ১৬ দশমিক ৮৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৬ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৯ দশমিক ২৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত রয়েছে ২১ টির।