বেক্সিমকো ও আইসিবির শেয়ারের দরবৃদ্ধি ‘অস্বাভাবিক’
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
কোম্পানি দুটির এই তথ্য মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে ।
বেক্সিমকো ও আইসিবির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই সোমবার নোটিস পাঠায়। জবাবে কোম্পানি দুটি জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বাড়ছে।
১৯ ডিসেম্বর থেকে বেক্সিমকোর শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৪ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আইসিবির শেয়ার দর গত ১৯ ডিসেম্বর থেকে টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯৯ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৪৫ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
