আস্বাভাবিক দরবৃদ্ধি: ৩ কোম্পানিকে ডিএসইর নোটিস
শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিন কোম্পানিকে নোটিস পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জবাবে তিন কোম্পানিই জানিয়েছে, শেয়ারের দরবৃদ্ধির পেছনে তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই ।
সোনারগাঁও টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস ও জিপিএইচ ইস্পাওতের এ তথ্য বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৭ ডিসেম্বর থেকে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দর ৯ টাকা ৯০ পয়সা থেকে টানা বেড়ে বুধবার ১২ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৬ দশমিক ২৬ শতাংশ ।
১৬ কার্যদিবসে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দর ৩৮ দশমিক ৮৫ শতাংশ বেড়ে বুধবার ১ হাজার ২৯০ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।১১ ডিসেম্বর শেয়ারটির দর ছিল ৯২৯ টাকা ২০ পয়সা।
এদিকে জিপিএইচ ইস্পাত শেয়ারের দরও ৬ ডিসেম্বর থেকে টানা বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৩১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪ জানুয়ারি ৩৮ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।১৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ ।
