২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আসছে ডেসকোর আরও ১০ ভাগ শেয়ার

রাষ্ট্রীয় মালিকানার বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বাজারে আরও ১০ শতাংশ শেয়ার বিক্রি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 07:52 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২০০৬ সালে সরাসরি তালিকাভুক্তি পদ্ধতিতে বাজারে আসা ডেসকো এর আগে ২৫ শতাংশ শেয়ার বিক্রি করেছিল।

সরকারের নির্দেশনা অনুসারে গত বছর কোম্পানিটি আরও ১০ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেয়।

১৮ ডিসেম্বর কোম্পানিটি ২৯ কোটি ৩১ লাখ ৪ হাজার ২৫৯টি শেয়ারের মধ্য থেকে ১০ শতাংশ তথা ২ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪২৫ টি শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়।

চাঙ্গা বাজারে ভালো মৌল ভিত্তির এই শেয়ার নির্দিষ্ট সময়ের অনেক আগেই বিক্রি শেষ হয়ে যায়।