২৫ মাসের মধ্যে সর্বোচ্চ ডিএসইএক্স
দুই বছর পর পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।
এর আগে ২০১৪ সালের ৬ নভেম্বর সেদিন ডিএসইএক্স সূচক ৫ হাজার ২৫ হয়েছিল।
সূচকের সঙ্গে এদিন লেনদেনও বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
ডিএসইতে এক হাজার ২১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ৮৮ শতাংশ বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫১ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১৫ দশমিক ০৪ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।
