২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 01:31 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান।

মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির অস্থাবর সম্পত্তি মেঘনা পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানি লিমিটেড ও পদ্মা পেট্রোলিয়াম লিমিটেড থেকে অর্জিত হয়েছে; যা স্থানান্তর করা হয়নি।

এটা ভবিষ্যতে আইনি জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করছে নিরীক্ষক প্রতিষ্ঠান।

কোম্পানিটি ২০০৩ সাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে অন্যান্য ইউনিটকে ঋণ দিয়েছে। তবে এই ঋণ পুনরুদ্ধারের ক্ষীণ বলে মনে করছে নিরীক্ষক প্রতিষ্ঠান।