সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে সূচক ও লেনদেনে বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৪ পয়েন্ট হয়েছে।
সোমবার এ বাজারে ১ হাজার ৮১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ দশমিক ১৯ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৮.৩৯ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির দাম।
