২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুইদিন ঊর্ধ্বগতির পর দরপতন

সপ্তাহের প্রথম দুই কর্মদিবসে দেশের দুই পুঁজিবাজারে দর বাড়ার পর সূচক পতনের মধ্যে দিয়ে তৃতীয় দিনের লেনদেন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 06:48 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে চার হাজার ৯৩১ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে ৯৩২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৭৪ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১৬২ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১৮ দশমিক ৪৭ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।