২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে দুই বাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সামান্য বেড়েছে সূচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 04:54 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

সোমবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে হাতবদল হয়েছে ১১২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৮৯ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৫ হাজার ১৭৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় দুই দশমিক ৮৪ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির দর ।