২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএলের ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ড্রী লিমিটেডের (আরএফএল) ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 07:55 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।

সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০১৫-২০১৬ অর্থবছরে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

সভায় আরএফএলের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান কামাল এবং কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য মূল্যবান মতামত রাখেন।

কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বানে মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

এআরএইচ/এমএম/