২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএএস অনুসরণ করেনি রেনউইক যজ্ঞেশ্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস (বিএএস) অনুসরণ না করেই ব্যবসা করছে বলে কোম্পানির আর্থিক প্রতিবেদন মূল্যায়ন করে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 06:17 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, বিএএস-৩৬ অনুযায়ী প্রপার্টি, প্লান্ট ও যন্ত্রপাতি প্রকাশ্যে পরীক্ষা প্রয়োজন।

কিন্তু কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে এধরনের কোনো পরীক্ষার তথ্য উল্লেখ নেই।

এছাড়া কোম্পানিটি গ্রাইচ্যুইটি স্কিম পরিচালনা করেছে কোম্পানির পলিসি অনুযায়ী। কিন্তু বিএএস অনুযায়ী এটি সঠিক মূল্যায়ন হয়নি।