২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি

ওষুধ-রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি রয়েছে বলে  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন মূল্যায়ন করেছে নিরীক্ষক প্রতিষ্ঠান। মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, আর্থিক প্রতিবেদনে ঋণের সুদের হার বিধান সঠিকভাবে তৈরি হয়নি।

এছাড়া প্রতিবেদনে কোম্পানির দীর্ঘমেয়াদী সুদের হার সঠিকভাবে উল্লেখ করা হয়নি। বর্তমান সুদ ও দীর্ঘমেয়াদী সুদের মধ্যে পার্থক্য রয়েছে। এর ফলে সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে কোম্পানির অতীত ও বর্তমান দায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি।