হোলসিমকে কিনছে লাফার্জ সুরমা সিমেন্ট
সিমেন্ট খাতের কোম্পানি হোলসিম বাংলাদেশকে কিনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট।
লাফার্জ সুরমার পরিচালনা পর্ষদের বুধবারের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির নিতে আগামী বছরের ৩১ জানুয়ারি কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট। এর জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৮ জানুয়ারি।
শেয়ারহোল্ডারদের সম্মতির পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
