পুঁজিবাজারে ঊর্ধ্বগতি
সপ্তাহের চতুর্থ দিনে সূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ১০৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৩ দশমিক ৬৩ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।
সিএসইতে হাতবদল হয়েছে ৬৭ কোটি ২ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৪৬ দশমিক ৭৫ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৮১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।
