২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 04:22 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

রোববার দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৮২৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮ দশমিক ৩৭ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দিন শেষে ৮৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮২ পয়েন্ট অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ২২ দশমিক ৯৭ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।