২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জেড’ ক্যাটাগরির সাত কোম্পানির দরবৃদ্ধি কারণ খুঁজতে কমিটি

‘জেড’ ক্যাটাগরির সাত কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 04:09 PM

Updated : 20 Aug 2022, 02:26 PM

মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মো. গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান।

অস্বাভাবিক দরবৃদ্ধি পাওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো হল- রহিমা ফুড, ফাইন ফুডস, বিডি অটোকারস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, ঝিল বাংলা সুগার মিলস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ এবং শ্যামপুর সুগার মিলস।

কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয় (ইপিএস) ঋণাত্মক।

এর আগে একই কারণ দেখিয়ে রহিমা ফুড করপোরেশন নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। যার প্রতিবেদন ইতোমধ্যে বিএসইসিতে জমা হয়েছে।