বে-মেয়াদি হচ্ছে অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড
অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ নভেম্বর অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের বিশেষ সভায় ইউনিট হোল্ডাররা ফান্ডটিকে বে-মেয়াদিতে রূপান্তর করার প্রস্তাব করেছিল।
