দুই পুঁজিবাজারেই সূচকে উন্নতি
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে হয়েছে।
ডিএসইতে ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯২২ পয়েন্ট হয়েছে।
লেনদেনে থাকা ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
