২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 04:56 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে হয়েছে।

এ বাজারে ৮০৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০.১৪ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯০০ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১০.১০ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ৯৩টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।