২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়ালো ডিএসইতে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 04:40 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

দেড় ঘণ্টায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার 

মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে। এর মধ্যে দিন শেষে ডিএসইতে মূল্য সূচক কিছুটা কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট কমে দিন শেষে ৪ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে হাতবদল হয়েছে ৮০৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ০১ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৪ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হয়েছে ৪৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ০৯ শতাংশ বেশি।

সিএসইতে লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত রয়েছে ২৫ টির।