২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার 

সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 01:15 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৬ পয়েন্টে উঠে।

ডিএসইতে এ সময়ে ৩৬১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ।

লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২টা ৯ মিনিট পর্যন্ত ৪৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২০ পয়েন্টে উঠে।

সিএসইতে এ সময়ে লেনদেন হয় ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

হাতবদল হওয়া ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির।