২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাজারেই সূচক উর্ধ্বমুখী

সপ্তাহের তৃতীয় দিন সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 11:52 AM

Updated : 11 Oct 2022, 09:23 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্টের বেশি বেড়ে ৪ হাজার ৮১৫ পয়েন্ট হয়।

ওই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৩৪ কোটি টাকা।

এই এক ঘণ্টায় লেনদেন হওয়া কোম্পানিরগুলোর মধ্যে ১৯৬টির দর বেড়েছে, কমেছে ৬০টির; আর দর অপরিবর্তিত আছে ৪৬টির।

সোমবার ডিএসইর প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৮ পয়েন্টে বাজার শেষ হয়েছিল। সারাদিনে প্রায় ৭৫০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই লেনদেনের প্রথম ঘণ্টায় বেড়েছে প্রায় ৪০ পয়েন্ট।

লেনদেন হওয়া ১৬৮ টি কোম্পানির মধ্যে ১০৬টির দর বেড়েছে, কমেছে ৪৯টির; অপরিবর্তি ছিল ১৩টির দর।

এ বাজারে এক ঘণ্টায় ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।