২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের সূচকে ঊর্ধ্বগতি

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনেদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 05:25 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে দিনের লেনদেন শেষে ৪ হাজার ৭৯৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৭৪৮ কোটি একলাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২ দশমিক ৫৭ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৪ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১ দশমিক ৭৫ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।