সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৭ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে ৬১০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩১ শতাংশ কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৩ পয়েন্ট হয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৫ দশমিক ০৪ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৯ টির।
