পুঁজিবাজারে সূচক বেড়েছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৬২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৭ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
সিএসইতে হাতবদল হয়েছে ৪০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ দশমিক ৯২ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৯ টির।
