২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার শেয়ারসকে জরিমানা

আইন লঙ্ঘন করায় কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৬৭ নম্বর সদস্য সুপার শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 03:38 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

মঙ্গলবার কমিশনের ৫৮৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুপার শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ সমন্বিত গ্রাহক হিসাবে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ৮এ (১) এবং (২) লঙ্ঘন করেছে বলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে।

তারা আরও বলেছে, ২০১৩-১৪ অর্থবছরের অডিট রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে সিএসইতে দাখিল না করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ২০০০ এর রুল ১৩(৪) লঙ্ঘন করেছে সুপার শেয়ারস।

একজন বিনিয়োগকারীকে নিট ক‌্যাপিটাল ব্যালেন্সে ২৫ শতাংশের বেশি মার্জিন ঋণ দিয়ে এবং ২০১৩ সালে স্টক ডিলার হিসাবে লেনদেন না করার মাধ্যমেও কোম্পানিটি বিধি লঙ্ঘন করেছে বলে বিএসইসি জানায়।