লেনদেন কমলেও বেড়েছে সূচক
সপ্তাহের চতুর্থ দিনে দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে হয়েছে।
ডিএসইতে ৬০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬.০৯ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১১.১৭ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
