২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 05:22 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ১৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৫ পয়েন্ট হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের দশমিক ৪০ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১১০ টির ও অপরিবর্তিত রয়েছে ৪২ টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৩২ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ২.৪৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৯২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টিরদাম।