২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ২ ঘণ্টায় পুঁজিবাজারে ঊর্ধ্বগতি

সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে প্রথম দুই ঘণ্টায় দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 01:30 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

মঙ্গলবার বেলা ১২টা ৩২ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭১ পয়েন্টে হয়েছে।

এসময়ে ডিএসইতে হাতবদল হয়েছে ৩৪১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৫০ পয়েন্ট হয়েছে; লেনদেন হয়েছে ২১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।

এসময়ে সিএসইতে লেনদেনে থাকা ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির।