এসিআই ফরমুলেশন ২০% লভ্যাংশ দেবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশন লিমিটেড শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেবে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই ১৬-সেপ্টেম্বর ১৬) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসিআই ফরমুলেশনের পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে।
ঘোষণা অনুযায়ী, কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ২০০ টাকা করে পাবেন।
গত ৫২ সপ্তাহে শেয়ারটি ১৪৬ টাকা ৩০ পয়সা থেকে ২০০ টাকা ৯০ পয়সায় পুঁজিবাজারে লেনদেন হয়।
কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
