২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক পতনে সপ্তাহ শুরু

বাংলাদেশের পুঁজিবাজারে মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 05:35 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

রোববার সপ্তাহের প্রথম দিন দুই পুঁজিবাজারেই কমেছে বেশিরভাগ শেয়ারের দর। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৫ পয়েন্টে।

ডিএসইতে ৫৬৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৮১ কোটি ৩২ টাকা কম। গত সপ্তাহের শেষ দিনেও এই বাজারে  ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ারের দর।

অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

রোববার সিএসইতে ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের শেষ দিন ছিল ৩৩ কোটি টাকা।