ডিএসইতে লেনদেন ৬৪৬ কোটি
আগের দিনের চেয়ে শেয়ারের মূল্যসূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকায় উঠলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৪০ শতাংশ বেশি।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দিন শেষে ৪ হাজার ৬৭৭ পয়েন্ট অবস্থান করছে।
লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআইও বেড়েছে; আগের দিনের সঙ্গে ১০ পয়েন্ট যোগ হয়ে দিন শেষে ১৪ হাজার ৩৮২ পয়েন্টে উঠেছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১৯ দশমিক ৮০ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।
