পুঁজিবাজারে দরপতন
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭১ পয়েন্টে নেমেছে।
ডিএসইতে ৫৫৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।
সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ দশমিক ৬৩ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
