প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা লেনদেন ডিএসইতে
টানা দ্বিতীয় দিনের মতো দেশের দুই পুঁজিবাজারে লেনদেনে চাঙ্গা পরিস্থিতি বিরাজ করছে।
দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৬৪৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে এক দশমিক ৫৪ শতাংশ বেশি।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সও প্রায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯১ পয়েন্টে উঠেছে।
লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।
সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৪ পয়েন্ট হয়েছে।
লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।
