২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে ‘পিটিয়ে হত্যা’

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে; আহত হয়েছেন আরও একজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 02:22 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

সদর উপজেলার হরিদাসপুর গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. সেলিম রেজা।

নিহত আব্দুস সালামের (৪০) বাড়ি খুলনার রূপসা উপজেলায়।

ওসি সেলিম স্থানীয়দের বরাতে বলেন, একদল লোক সোমবার রাত দেড়টার দিকে হরিদাসপুর গ্রামের রাঙ্গা মোল্লার বাড়িতে গরু চুরি করতে আসে।

“বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী এসে সালাম ও সিরাজ শেখকে (৩০) ধরে ফেলে। তাদের মারধরে সালাম ঘটনাস্থলেই মারা যান। অন্যরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।”

গুরুতর আহত সিরাজকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি সেলিম।

লাশ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।