২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ৩ ঘণ্টায় ঊর্ধ্বগতিতে পুঁজিবাজার

সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে প্রথম তিন ঘণ্টায় দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 02:15 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

মঙ্গলবার বেলা ১টা ৩৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯১ পয়েন্টে উঠেছে।

এসময়ে হাতবদল হয়েছে ৪৫৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১টা ৩৩মিনিট পর্যন্ত ২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৭ পয়েন্টে উঠেছে।

এসময়ে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির।