দর বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে সূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৩৩ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে ৪৫৭ কোটি চার লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১ দশমিক ২৪ শতাংশ বেশি।
এ বাজারে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৭ দশমিক ৫১ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
