২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উসমানিয়া গ্লাসশিট দেবে ১০% লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে ।

ঘোষণা অনুযায়ী, উসমানিয়া গ্লাসশিটের শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ১০টি করে নতুন শেয়ার পাবে।

কোম্পানিটি ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫০ পয়সা; শেয়ারপ্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ১৭ টাকা ২০ পয়সা।

উসমানিয়া গ্লাসশিটের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।