দ্বিতীয় দিনেও দরপতন
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
সোমবার দিনের বেচাকেনা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে হাতবদল হয়েছে ৩৮৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৯৯ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দিন শেষে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৩ দশমিক ১৩ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।
